মুন্সিগঞ্জে পূজা মন্ডপগুলোতে বাড়তি সতর্কতা, মাঠে বিজিবি
108

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কুমিল্লায় পূজামন্ডপে অনাকাঙ্খিত ঘটনার জের ধরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে মুন্সিগঞ্জের পূজামন্ডপগুলোতে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বক্ষণিক জেলার পূজামন্ডপগুলোর খোঁজখবর নিচ্ছেন। এছাড়া জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনগণকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে জেলার ৩২১ টি পূজামন্ডপ ঘিরে পুলিশ র‌্যাব ও বিজিবি মাঠে রয়েছে।

মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শিলু রায় জানান, গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় ক্যাম্প করে পুরো জেলায় নিরাপত্তার কাজ করবে বিজিবি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ