মুন্সিগঞ্জে পুলিশের অভিযানে পদ্মা রেলসেতুর চোরাই মালামালসহ ধরা পড়লো চোর
14

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের অভিযানে পদ্মা রেলসেতুর চোরাই মালামালসহ এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি গাড়ী ও আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সরকারি মালামাল উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সিরাজদিখান থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত মো. ওহেদুল হক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পদ্মা রেলসেতু সংক্রান্ত রেললাইনের সরকারি মালামাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। অভিযানের সময় চোরাই মালামাল বহনের জন্য ব্যবহৃত একটি গাড়ীও জব্দ করা হয়।

পরবর্তীতে বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় বিধি মোতাবেক আসামি, জব্দকৃত গাড়ী এবং উদ্ধারকৃত চোরাই সরকারি মালামাল রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।