মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রবাসীর স্ত্রী নিখোঁজ
118

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে সাহিনা নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

আজ সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর গ্রামের দুবাই প্রবাসী জিলানীর স্ত্রী সাহিনা (৩৮) ৪ সন্তানের জননী সকাল ৯ টার দিকে হোসেন্দী ব্রিজের পশ্চিম পাশে সে তার ছোট ছেলেকে নিয়ে কাপড় ধুতে নদীতে আসেন। গোসল করতে গেলে নিখোঁজ হয় সাহিনা।

নিখোঁজ শাহীনার বোনজামাই জাহাঙ্গীর আলম জানান, সকালে তার শালিকা নদীতে তার ছোট ছেলেকে নিয়ে কাপড় ধুইতে আসেন পরে কাপড় নিয়ে ছোট ছেলে বাড়িতে চলে যায় আর তার শালীকা গোসল করতে নদীতে নামলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

নিখোঁজ শাহিনার বড় ছেলে সাহাপরান জানান, আমার মা নদীতে ছোট ভাইকে নিয়ে কাপড় ধুইতে আসেন, পড়ে ধোয়া কাপড় নিয়ে ছোট ভাই বাড়িতে চলে আসেন, মা গোসল করে বাড়িতে আসার কথা বলে পানিতে নামলে আর খুঁজে পাওয়া যায় না।

এলাকার স্থানীয় লোকজন জানায়, তারা খবর পেয়ে নদীতে আসেন, পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে নদীতে জাল নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাথে খোঁজাখুঁজি করেন।

গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দীর্ঘসময় ধরে চেষ্টা করেও নিখোঁজ প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করতে পারেনি।

গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সাইদুর খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জাল টেনে এবং ডুব দিয়ে এবং স্থানীয় লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করেছি। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ঢাকা থেকে উদ্ধারকারী দলের সদস্যরা রওনা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ