মুন্সিগঞ্জে নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত, সদরে ৩২
মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩২ জন জন, টংগিবাড়ীতে ৬ জন, সিরাজদিখানে ৩ জন ও শ্রীনগরে ২৭ জন। মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৭ জন, মৃতের সংখ্যা ৭৫ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৯৪৭ জন। এখন পর্যন্ত করোনা...
১৬৬
মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩২ জন জন, টংগিবাড়ীতে ৬ জন, সিরাজদিখানে ৩ জন ও শ্রীনগরে ২৭ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৭ জন, মৃতের সংখ্যা ৭৫ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৯৪৭ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩১ হাজার ৮৬৬ জন।









