মুন্সিগঞ্জে চালের আড়ৎয়ে ঢুকে ৩২০ বস্তা চাল লোপাট!
155

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের হাতিমারা-বেতকা সড়কের আমতলী এলাকায় ১টি চালের আড়ৎয়ের তালা কেটে ভেতরে থাকা ৩২০ বস্তা চাল লোপাট হয়েছে বলে আড়ৎমালিক জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে চারটার মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার মোল্লা স্টোরের স্বত্বাধিকারী মো. হামিম জানান, বুধবার গভীর রাতে আমার আড়ৎয়ের তালা ভেঙে ৩২০ বস্তা চাল নিয়ে গেছে দুবৃত্তরা। এসময় তারা সিসিক্যামেরা ভেঙে ফেলে এবং হার্ডডিস্ক নিয়ে যায়। এটা সংঘবদ্ধ চক্রের কাজ। তাছাড়া এভাবে একসাথে এত চালের বস্তা নিয়ে যাওয়া সম্ভব নয়। এত বস্তা চাল গাড়িতে তুলতেও তাদের এক-দেড় ঘন্টা সময় লেগেছে। কিন্তু কেউ টের পায়নি।

স্থানীয়রা বলেন, রাতে এই সড়কে পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।

হাতিমারা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ