মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতার অবৈধ মেলা উচ্ছেদ করলো প্রশাসন
144

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ও জেলা স্টেডিয়াম সংলগ্ন সরকারি জমিতে অবৈধ মেলা উচ্ছেদ করেছে আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক অবৈধ দোকান-পাটও উচ্ছেদ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

তিনি জানান, অনুমতি না নিয়ে এই মেলা পরিচালনা করছিলেন সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির অাহমেদ ও তার লোকজন। কয়েক দফা তাদেরকে চিঠি পাঠানো হলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

তিনি জানান, তাই আদালত মেলাটিকে অবৈধ ঘোষণা করে অাজ উচ্ছেদ করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ