মুন্সিগঞ্জে চোরাই সিএনজি বেচতে এসে ক্রেতার কাছে ফেঁসে গেল ৩ চোর
22

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রি করতে গিয়ে ক্রেতার সন্দেহের মুখে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনজন। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বালাশুর বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের সিএনজিসহ আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের আলদী রাজারচর এলাকার শরীফের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২০), ময়মনসিংহের হালুয়াঘাটের টেংরামারা ক্যাম্প এলাকার আজিজুলের ছেলে ইমরান (২০) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকার মুন্নার ছেলে সিয়াম হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন বুধবার বিকেল ৫টার দিকে একটি সিএনজি নিয়ে বালাশুর বাজারে স্থানীয় ইয়াছিন মোল্লার কাছে যান। তাঁরা সিএনজিটি বিক্রি করে দেওয়ার জন্য তাঁর কাছে প্রস্তাব দেন। এ সময় ইয়াছিন মোল্লা গাড়িটির কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

কাগজপত্র দেখাতে না পারায় ইয়াছিন মোল্লার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে শ্রীনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ওই তিনজনকে সিএনজিসহ আটক করে। এ সময় সিএনজিটি জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক তিনজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ