লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সাব্বির (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার সিংহেরহাটি এলাকার কনকসার ব্রিজের পশ্চিম পাশে আতাউর শেখের বন্ধ দোকানের সামনে কনকসার-মাওয়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিবির এসআই (নি.) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সাব্বিরকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাব্বির লৌহজং উপজেলার সিংহেরহাটি এলাকার লাজুক মিয়ার বাড়ির পাশের বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








