মুন্সিগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ চুনা কারখানা
৪১৪

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা দুটিতে প্রতি মাসে প্রায় ৬৮ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।
আজ রোববার সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
অভিযান শেষে তিনি বলেন, ‘গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন বেশ কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পরপরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আজকে আনারপুরা গ্রামে অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হলো’।
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি প্রকৌশলী শাহ আলম রনি, উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমূখ। অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশের একটি টিম।
শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ