মুন্সিগঞ্জে গলায় রশি পেঁচানো অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার
117

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে গলায় রশি পেঁচানো থাকা পুকুরে ভাসমান অবস্থায় অটোচালক মো. মোস্তফার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে লৌহজং উপজেলার মেদিনীমন্ডল এলাকার বাসিন্দা। গতকাল রোববার বিকালে অটো নিয়ে বাসা থেকে বের হয় সে।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকার একটি পুকুরে মোস্তফার মরদেহ স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ