মুন্সিগঞ্জে এনসিপির সহযোগিতায় র্যাপিড দাবা প্রতিযোগিতা, প্রথম রাসেল
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগিতায় র্যাপিড দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেরিবাধ হাটলক্ষ্মীগঞ্জ এলাকার রিভার সাইড ক্যাফেতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টুর্নামেন্টে মোট ১৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতায় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাসেল হোসাইন। দ্বিতীয় হন মো. সজল, তৃতীয় হৃদয়, চতুর্থ গফুর এবং পঞ্চম স্থান অর্জন করেন ফারুক মিয়া।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজসেবক আকলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুয়েল।
আয়োজকরা জানান, তরুণদের মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি দাবা খেলায় আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।









