মুন্সিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
262

মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালুয়াকান্দি কাজী পাড়া এলাকার জিয়াউল হক মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সোনিয়াসহ তাকে আটক করা হয়।

আটককৃত মুরাদ কাজী পাড়ার মৃত ইকরামূল হকের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, আটককৃত মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আজ আটকের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ