মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে কারেন্ট জাল জব্দ
135

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা ও গোসাইবাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ কোটি ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।

আজ মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে তারা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করে জানান, পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ পান্না সিনেমা হলের পিছনে জিএম কর্পোরেশন নামে একটি ও ডিঙ্গাভাঙ্গায় সওবান নামে আরেকটি জাল আয়রনের ফ্যাক্টরি থেকে ১ কোটি ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ফ্যাক্টরি দুইটির মালিক পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এর আগে গত ২৮ আগস্ট ২ কোটি ৫১ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে নৌ পুলিশ। মামলা নং ৫৪ (০৮) ২২ ও ৫৫ (০৮) ২২।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ