মুন্সিগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মিলাদ এর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ বুধবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, যুগ্ন সাধারণ সম্পাদক এড. আবুল কশেম, আইন সম্পাদক এড.মো. আনোয়ার সাহাদাত শাওন, দপ্তর সম্পাদক কমল আইচ , কার্যকরী সদস্য সামাদ বিন শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবীর, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রাসেল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা।









