মুন্সিগঞ্জে অভিযানে ইউপি চেয়ারম্যানের ভাতিজাকে ২ লাখ টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। এ সময় বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা জুয়েল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, দীর্ঘদিন ধরে মাটি কাটার মেশিন (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
162
মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।
এ সময় বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের ভাতিজা জুয়েল হোসেনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, দীর্ঘদিন ধরে মাটি কাটার মেশিন (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।









