মুন্সিগঞ্জে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা
222

মুন্সিগঞ্জে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

প্রতিবছরের মতো এ বছরও ১৭৫ জন কৃতী শিক্ষার্থী ও দুজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন।

সম্মাননা পাওয়া গুণীজন হলেন শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বে বিশেষ অবদান রাখায় তমিজউদ্দীন হাওলাদার ও এশিয়ান গেমসে রৌপ্যপদক পাওয়া ফারজানা আক্তার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ