মিরকাদিমে ৫ হাজার পরিবারের মাঝে মনসুর আহমেদ কালামের ‘ঈদ উপহার’ বিতরণ
২১৪

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঈদ উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ কালাম ‘ঈদ উপহার’ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (২০ মে) বিকেলে মিরকাদিমের দরগাহবাড়ী এলাকায় সানাই কমিউনিটি সেন্টারে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মনসুর আহমেদ কালাম।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ২ কেজি পোলার চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ কেজি সেমাই, ১ প্যাকেট ৫০০ গ্রাম দুধ, গরম মশলা, ১ কেজি চিনি ও ১ পিস তাজা মুরগী।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুমন দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ