মিরকাদিমে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার কমলাঘাট হরিসভায় সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩০ আগস্ট) বেলা ২টা’য় মিরকাদিমের কমলাঘাট হরিসভায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এসময় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন এবং মন্দিরের বর্ধিত অংশের কাজের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মিরকাদিম কমলাঘাট হরিসভা মন্দির কমিটির সভাপতি গোপাল তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, মিরকাদিম পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলন রহিম বাদশা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর দীন ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলন ইদ্রিস আহম্মেদ টুলু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়া, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেকান্দর হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, প্রমুখ।









