বলিউডের আবেদনময়ী দ্বিতীয় স্ত্রীর তালিকায় রয়েছেন যারা
103

তারা সবাই তারকা। তারা সবাই গ্ল্যামার, সৌন্দর্য আর অভিনয় গুণ দিয়ে ভক্তের মনে ঠাঁই করে নিয়েছেন। আবার একই সঙ্গে তারা ঘরণীও বটে। তবে এরা স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। শুধু তাই নয়, তারা বলিউডের আবেদনময়ী দ্বিতীয় স্ত্রীর তালিকায় স্থান করে নিয়েছেন। এদের চিনে নিন।

 

১. কারিনা কাপুর : বিয়ের ১৩ বছর পর দ্বিতীয় স্ত্রী হিসেবে বলিউড বেবো কারিনা কাপুরকে পেলেন সাইফ আলী খান। ‘তাশান’ ছবিতে দুজনের প্রেম জমে ওঠে। প্রথম স্ত্রীর দুই সন্তান রয়েছে সাইফের।

 

২. বিদ্যা বালান : এই তারকাকে বিয়ের আগে সিদ্ধার্থ রয় কাপুরের দুটি সংসার ভেঙেছে। এক মুভি সেটে দুজনের দেখা হয়। মুম্বাইয়ে গোপনে বিয়ের কাজটি সেরেছেন এই আবেদনময়ী অভিনেত্রী।

 

৩. শিল্পা শেঠি : বড় ব্যবসায়ী রাজ কুন্দ্রা তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পেয়েছেন লাস্যময়ী শিল্পা শেঠিকে। তাকে বিয়ের আগে রাজ কবিতাকে ডিভোর্স দেন।

 

৪. লারা দত্ত : ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপালের সঙ্গে এক অনুষ্ঠানে প্রেম হয়ে যায় এই গ্ল্যামারাসের। মডেল শিভেত জয়শঙ্করের সঙ্গে আগেই ঘর বেঁধেছিলেন মহেশ। কিন্তু ‘কৌশলগতভাবে’ তাকে অবিবাহিতই বলা হতো। ডিভোর্সের পর লারা দত্তের সঙ্গে দ্বিতীয় সংসার পাতেন।

 

৫. কালকি কোয়েচিন : ‘দেব ডি’ ছবির মাধ্যমে ক্যারিয়ারের শুরু তার। তিনি অনুরাগ কাশিয়াপের দ্বিতীয় স্ত্রী। এই চলচ্চিত্র পরিচালকের সঙ্গে প্রথম স্ত্রীর বিচ্ছেদ ঘটে।

 

৬. রাভিনা ট্যান্ডন : তারকা অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পর হৃদয় ভাঙে তার। ২০০৪ সালে এক সময়ের ‘সেক্স বম্ব’ রাভিনার প্রেম হয় অনিল থাড়ানির সঙ্গে। তার আগে অনিলের প্রথম সংসারটি ভেঙে গেছে।

 

৭. হেমা মালিনি : ধর্মেন্দ্র প্রেমে পড়েন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনির। ধর্ম বদলে মুসলমান হন হেমাকে বিয়ে করার জন্যে। যদি প্রথম স্ত্রী প্রকাশ কৌর ডিভোর্স দিতে রাজি হননি।

 

৮. শ্রীদেবী : এক সময়ের হার্টথ্রব তিনি। বনি কাপুরু তার প্রথম স্ত্রীকে ত্যাগ করেন শ্রীদেবীকে পাওয়ার জন্যে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ