নতুন প্রজন্মের স্মার্টফোন এনেছে গুগল
নতুন প্রজন্মের অ্যানড্রয়েড ওয়ান স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয়েছে গুগল। স্মার্টফোনটি গুগল লাভার সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। ফোনটির নাম লাভা পিক্সেল ভি১।
লাভা পিক্সেল ভি১ এ আছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। আইপিএস ডিসপ্লেতে আশাহি ড্রাগন ট্রেইল গ্লাস প্রটেকশন রয়েছে। ফলে স্মার্টফোনটির ডিসপ্লেতে সহজেই আচড় লাগবে না ।
ফোনটি ১.৩ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর চালিত। এতে আরও আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
লাভার এই স্মার্টফোনটির পেছনের ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল। সঙ্গে আছে ফ্লাশ গান। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটি থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ জিপিএস নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির ব্যাটারি ২৬৫০মিলিঅ্যাম্পায়ারের।
ই-কর্মাস সাইট ফ্লিপকার্টে গুগলের লাভা স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে এটির মূল্য ১১ হাজার ৩৫০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ৭৪৩ টাকা।





