তলায় ফাটল নিয়েই পদ্মা পাড়ি দিল ফেরি : অল্পের জন্য ৪ শতাধিক যাত্রী ও বহু গাড়ি রক্ষা
তলায় ফাটল নিয়েই প্রমত্তা পদ্মা পাড়ি দিল মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের কে-টাইপ ফেরি ফরিদপুর। এতে অল্পের জন্য রক্ষা পেল ২৫ টি ছোট বড় গাড়ি ও ৪ শতাধিক যাত্রী। ফেরিটি কাওড়াকান্দি থেকে শিমুলিয়ায় আসছিল। বিকেল সাড়ে ৫টায় কে-টাইপ ফেরি ফরিদপুর শিমুলিয়া ঘাটের কাছাকাছি পৌছঁলে তলায় ফাটল দেখা দেয় ও ভিতরে পানি প্রবেশ করতে থাকে। এতে যাত্রীদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়। তবে নিরাপদে শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করে। এ ব্যাপারে শিমুলিয়া বিআইডব্লিউটিসির ডিজিএম এস এম আশিকুজ্জামান জানান, সামান্য ফাটল দিয়ে ভিতরে পানি প্রবেশ করেছিল। সমস্যা হয় নাই, ভালভাবে ঘাটে ভিড়তে পেরেছে। আমরা কে-টাইপ ফরিদপুর ফেরিটি রিপেয়ারিং এর ব্যাবস্থা করছি।
113
তলায় ফাটল নিয়েই প্রমত্তা পদ্মা পাড়ি দিল মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের কে-টাইপ ফেরি ফরিদপুর। এতে অল্পের জন্য রক্ষা পেল ২৫ টি ছোট বড় গাড়ি ও ৪ শতাধিক যাত্রী। ফেরিটি কাওড়াকান্দি থেকে শিমুলিয়ায় আসছিল। বিকেল সাড়ে ৫টায় কে-টাইপ ফেরি ফরিদপুর শিমুলিয়া ঘাটের কাছাকাছি পৌছঁলে তলায় ফাটল দেখা দেয় ও ভিতরে পানি প্রবেশ করতে থাকে। এতে যাত্রীদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়। তবে নিরাপদে শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করে।
এ ব্যাপারে শিমুলিয়া বিআইডব্লিউটিসির ডিজিএম এস এম আশিকুজ্জামান জানান, সামান্য ফাটল দিয়ে ভিতরে পানি প্রবেশ করেছিল। সমস্যা হয় নাই, ভালভাবে ঘাটে ভিড়তে পেরেছে। আমরা কে-টাইপ ফরিদপুর ফেরিটি রিপেয়ারিং এর ব্যাবস্থা করছি।





