টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ৯ শিশু-কিশোর
38

মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামায়াত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে। এছাড়াও ২৯ শিশু-কিশোর ধারাবাহিক নামাজ আদায়ের চেষ্টা অব্যাহত রাখায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

ব্যাতিক্রমী এ আয়োজন করে সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরের মাঝে এসব উপহার তুলে দেন সংগঠনটির সদস্যরা। এতে এলাকার প্রবাসীরা আর্থিক সহায়তা করেন।

আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আধারা মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, সাইফুল ইসলাম খাঁন রিয়াজ, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারী, অন্তর বেপারী প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই এ আয়োজন। কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন যেন দেশের সব এলাকায় হয়, সে আশা ব্যক্ত করেছেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ