জাতীয় বেতন স্কেলে মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি
164

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, নতুন শিক্ষকদের বেতন ছাড় ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র  ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দুই বছর ধরে ইবতেদায়ি মাদ্রাসায় শুন্য পদে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ছাড় করছে না। এতে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

বক্তারা আরো বলেন, শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ণ করার ঘোষণা দিলেও বাস্তবে মাদ্রাসা শিক্ষার প্রতি তার বৈরীভাব পরিলক্ষিত হচ্ছে। দ্রুত মাদ্রাসা শিক্ষায় বৈষম্য দূরীকরণসহ শিক্ষকদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব মো. শামসুল আলম, যুগ্ম সচিব আব্দুস সাত্তার, আব্দুর রহমান প্রমূখ।

এদিকে বিদেশি নাগরিক হত্যা করে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকালে মানববন্ধন করেছে ‘আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটি’ নামে একটি সংগঠন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাহারানে সুলতান বাহার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সেইভ হিউম্যান পিস অর্গানাইজেরশনের সমন্বয়ক হানিফ প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ