জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই গুরুতর অসুস্থ, মুন্সিগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক উপমন্ত্রী, বিএনপি থেকে মুন্সিগঞ্জে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে চিকিৎসকদের 'গভীর পর্যবেক্ষণে' রয়েছেন। আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মুন্সিগঞ্জবাসীর কাছে আব্দুল হাইয়ের জন্য দোয়া চেয়েছেন। জানান, গত ৩ দিন আগে তিনি তার বাবার অসুস্থতা বাড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা এই নেতা এতদিন বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। হৃদরোগজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি।
২৫৩
মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক উপমন্ত্রী, বিএনপি থেকে মুন্সিগঞ্জে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে চিকিৎসকদের ‘গভীর পর্যবেক্ষণে’ রয়েছেন।
আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মুন্সিগঞ্জবাসীর কাছে আব্দুল হাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
জানান, গত ৩ দিন আগে তিনি তার বাবার অসুস্থতা বাড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন।
অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা এই নেতা এতদিন বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।
হৃদরোগজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি।







