ছাত্রলীগ নেতা অাসিফ হত্যার ‘পলাতক অাসামী’রা সরকারি চাল বিতরণের দায়িত্বে
138

সিরাজদিখানে ঈদের ভিজিএফ কার্ডের চাল বিতরণ করেছে ছাত্রলীগ সভাপতি আসিফ হাসান হত্যা মামলার পলাতক আসামি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গত বৃহস্পতিবার উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায়দের মাঝে এই চাল বিতরণ করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে সকাল ১১টায় এই চাল বিতরণ করেন ছাত্রলীগ নেতা আসিফ হত্যা মামলার ৪নং আসামি ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন, ইয়ামিন ও শরিফ হোসেন।

এ ব্যাপারে কোলা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মীর লিয়াকত আলী বলেন, ‘আমি উপজেলার চেয়ারম্যানের মায়ের জানাজায় ছিলাম। এসে ঘটনা জানতে পেরেছি। তিনি আরো বলেন, আসিফ হত্যা মামলার ১নং আসামি রফিকুল ইসলাম তারনকে ভিজিএফ কার্ডের চাল বিতরণের তালিকা করার দায়িত্ব দেয়া হয়েছে।’

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক ব্যাপারী মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি থাকলেও রহস্যজনক কারণে সাবেক যুবদল নেতা ও আসিফ হত্যা মামলার আসামি তারনকেই ভিজিএফ কাডের চাল বিতরণে তালিকার দায়িত্ব দেয়া হয় তারনেই নির্দেশেই ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিনসহ তার দলবল এই চাল বিতরণ করেন ।

নিহত ছাত্রলীগ নেতা আসিফের বাবা হারুন হাওলাদার জানিয়েছেন, গত ১৯ এপ্রিল দায়ের করা আসিফ হত্যা মামলার আসামিরা এলাকায় দলবদ্ধ হয়ে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। উচ্চ আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নিদের্শ দিয়েছে অথচ তারা এখনও আত্মসমর্পণ করেনি।

উল্লেখ্য, আসিফ হত্যার ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যন্যা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি থেকে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে হত্যাকারীদের এমন প্রকাশ্যে আসা এবং সরকারি চাল বিতরণের সাথে জড়িত থাকার খবরে আসিফের পরিবারে ভয় ও কান্নার রোল পড়ে যায়। পরিবারটি তাদের উপর হামলার শঙ্কা প্রকাশ করে এই হত্যার বিচার পাবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ