গজারিয়া’য় বিপুল পরিমাণ বিয়ারসহ ২ জন গ্রেফতার
113

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকা থেকে ২ হাজার ৩ শত ২৮ পিস বিয়ারসহ ২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি ছোট পিকাপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিয়ারের চালান আটক করে। এসময় গাড়ির ড্রাইভার ও এক ব্যাবসায়ীকে আটক করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেদায়াত-উল-ইসলাম ভূইয়া সত্যতা স্বীকার করে জানান, পিকাপসহ গ্রেফতারকৃত ২ জন থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, মাদক বহনকারী গাড়িটি ঢাকা থেকে গজারিয়ার রসুলপুর এলাকায় যাচ্ছিলো। এর মধ্যে ভবেরচর থানাপুলিশের একটি টিম তাদের গতিরোধ করে তল্লাশি করলে বিপুল পরিমাণ মাদকের চালান আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় গ্রেফতারকৃতদের মধ্যে অপু (২২) গজারিয়া উপজেলার ও রাসেল (২৪) বরিশাল জেলার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ