গজারিয়ায় পুলিশের অভিযানে বিদেশী বিয়ারের চালান ও ইয়াবা উদ্ধার
135

গজারিয়ায় উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশী বিয়ার ও ইয়াবা উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার হোসেন্দী ইউনিয়নে হোসেন্দী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এলাকার আমির হোসেনের বাড়ি থেকে ২শ’ ২৫টি বিদেশী বিয়ার ও ৫৫পিছ ইয়াবা উদ্ধার করেছে।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবিএমএস দোহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টায় হোসেন্দী গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২২৫টি বিদেশী বিয়ার ও ৫৫পিছ ইয়াবা উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন ও তার স্ত্রী কৌশলে পালিয়ে যায়,তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান,আমির হোসেন ও তার স্ত্রী পলি বেগম দীর্ঘদিন ধরে,এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল, মাদকদব্য উদ্ধারের পর গজারিয়া থানায় মাদক আইনে তাদের বিরোদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ