গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় ২পথচারী নিহত
137

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ২ পথচারী নিহত ও ৬ জন আহত হয়েছে।

হতাহতরা সবাই স্কয়ার গ্রুপের শ্রমিক বলে জানা গেছে।

নিহতরা হলেন, জাহিদ হোসেন (৩৫), ইব্রাহিম (৩২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার সময় স্কয়ার গ্রুপের জামালদী শাখার কয়েকজন শ্রমিক রাস্তা পাড় হবার জন্য জামালদী বাস স্ট্যান্ডে দাড়িয়ে ছিল। এমন সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী (নারায়ণগঞ্জ মেট্রো-ট- ১১-০৩০৯) কাভার্ড ভ্যানটি অপেক্ষমাণ শ্রমিকদের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই জাহিদ হোসেন ও ইব্রাহিম নামে দুই শ্রমিক নিহত নয় ।

এ ঘটনায় আরো ছয় শ্রমিক আহত হয়।

স্থানীয়রা ছুটে এসে হতাহতদের দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহত ছয় শ্রমিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

আহতরা হলেন, সোহেল (২৫), জাহিদ (৪০), মশিউর (৩৫),কামরুল (৪৫), খাইরুল (৩৫), শরিফুল (২৬)।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এসআই মো: হাশেম উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যান চালক মনির হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান ও লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ