এক বছর পর আবার মুক্তি পাচ্ছে ‘৭১ এর মা জননী’
159

গত বছর ডিসেম্বরে একটি হলে মুক্তি পায় শাহ্‌ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’। এক বছর পর আবারো ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি দেবেন বলে জানান ছবিটির পরিচালক।

এ সম্পর্কে পরিচালক বলেন, ‘গত বছর মুক্তির তারিখ ঠিক রাখার জন্য একটি হলে ছবিটি মুক্তি দিয়েছি। এবার ডিসেম্বরে প্রায় অর্ধশত হলে ছবিটি মুক্তি দেবার প্ল্যান করছি’।

সরকারি অনুদানে নির্মিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিপুন। আনিসুল হকের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে তিনটি চরিত্রে দেখা যাবে নিপুনকে। নিপুনের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী আগুন।

আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্বরণ,  মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈষিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান প্রমুখ।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ