১২ডিসেম্বর মুন্সিগঞ্জে অাসবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় কাজ পরিদর্শনের সময় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর মূল সেতুর পাইলিং-কাজ মাওয়া এলাকায় এবং নদীশাসনের কাজ জাজিরা পয়েন্টে উদ্বোধন করবেন।’ এ সময় মাওয়া ও জাজিরা এলাকায় পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
31
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় কাজ পরিদর্শনের সময় এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর মূল সেতুর পাইলিং-কাজ মাওয়া এলাকায় এবং নদীশাসনের কাজ জাজিরা পয়েন্টে উদ্বোধন করবেন।’
এ সময় মাওয়া ও জাজিরা এলাকায় পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


