সরকারি হরগঙ্গা কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৯ ডিসেম্বর
১৭২

মুন্সিগঞ্জ, ১ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্রাক্তন পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রিয় শিক্ষকদের সান্নিধ্য আর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণায় মিলিত হতে যাচ্ছেন সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও পুনর্মিলনী-২০২৬।

আগামী ১৯ ডিসেম্বর (শনিবার) সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে পুনর্মিলনীর নানা কর্মসূচি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, দীর্ঘদিনের বন্ধন আরও সুদৃঢ় করা এবং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

পুনর্মিলনীতে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণা, পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা এবং প্রিয় শিক্ষকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পাশাপাশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর একই বিভাগের সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী হিসাববিজ্ঞান বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীকে আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন লিংক: acc-dept-alumni.vercel.app।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৯৭৬-৭৯১০৮৫ ও ০১৯৩৮-০০৮৫৮২ নম্বরে।

‘স্মৃতির ব্যালেন্স শিট মেলাতে, চলো ফিরি বন্ধুদের আড্ডার ভেলায়’—এমন স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশ নিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরে পুরোনো স্মৃতিকে নতুন করে উদযাপনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ