৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:৪১
শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেফতার
খবরটি শেয়ার করুন:
35

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মো. নজরুল ইসলাম সরদার (৪৩) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বুধবার বিকাল পৌণে ৫ টায় উপজেলার তিনগাঁও থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। নজরুল একই উপজেলার বেলতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে তিনগাঁও মিথিলা এন্টারপ্রাইজের সামনে থেকে মাদক কারবারি নজরুল ইসলামকে ১০৫ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি নজরুলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।