শ্রীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় বন্যা কবলিত ২শ’ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মুন্সিগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরীর পক্ষ থেকে কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে ১শ’ ও বাঘড়া ইউনিয়নে ১শ’ পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই সহযোগিতা করা হয়। প্রত্যেক পরিবারকে ৫শ’ করে টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মজিদ, বিকল্প যুব ধারা নেতা শেখ শহিদ, মিল্লাত শেখ,...
112
মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় বন্যা কবলিত ২শ’ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মুন্সিগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরীর পক্ষ থেকে কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে ১শ’ ও বাঘড়া ইউনিয়নে ১শ’ পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এই সহযোগিতা করা হয়। প্রত্যেক পরিবারকে ৫শ’ করে টাকা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মজিদ, বিকল্প যুব ধারা নেতা শেখ শহিদ, মিল্লাত শেখ, মো. মিঠু, জামাল শেখ, আল-আমিন, জয়নাল, ইমরান, ছাত্রলীগ নেতা ইকবাল রানা, আবির মৃধা প্রমুখ।


