শ্রীনগরে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন আইয়ুব আলী একাদশ
শ্রীনগর ফুটবল টুর্নামেন্টে আইয়ুব আলী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে কোলাপাড়ার বাইচখোলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা সারা একাদশকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে। প্রথমার্ধে খেলাটি গোল শূন্য ড্র ছিল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজনীতিক হাজী নেছার উল্লাহ সুজন ও হাজী আব্দুল মাবুদ। বাইচখোলা তরুন ক্রীড়া সংঘ আয়োজিত ১৪তম এই ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। যুগ যুগ ধরে এখানে নিয়মিত নৌকা বাইচ হতো। তাই এই মাঠে নাম হয় বাইচ খোলা। কিন্তু সেই খাল শুকিয়ে যাওয়ায় এখন ফুটবল খেলা হচ্ছে ।
121
শ্রীনগর ফুটবল টুর্নামেন্টে আইয়ুব আলী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে কোলাপাড়ার বাইচখোলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা সারা একাদশকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে।
প্রথমার্ধে খেলাটি গোল শূন্য ড্র ছিল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজনীতিক হাজী নেছার উল্লাহ সুজন ও হাজী আব্দুল মাবুদ। বাইচখোলা তরুন ক্রীড়া সংঘ আয়োজিত ১৪তম এই ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। যুগ যুগ ধরে এখানে নিয়মিত নৌকা বাইচ হতো। তাই এই মাঠে নাম হয় বাইচ খোলা। কিন্তু সেই খাল শুকিয়ে যাওয়ায় এখন ফুটবল খেলা হচ্ছে ।





