শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে পুলিশের বাধা
শ্রীনগরে পুলিশের বাধার মুখে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি সভাপতি মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্রের নিদের্শ অমান্য করে উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা দেন। এসময় বক্তব্য রাখেন ডাঃ এম,এ হাকিম , মো: দেলোয়ার হোসেন, জাহানারা বেগম, মুহম্মদ জাহাঙ্গীর খান, শামসুল আলম খোকন, মনিরুল আলম, আমিনুল ইসলাম কফিল, মতিউর রহমান মতিন, মোহাম্মদ আলী, প্রমূখ। পরে পুলিশ এসে সমাবেশ বন্ধ করে দেয়। অপরদিকে স্থানীয় বিএনপির আরেকটি গ্রুপ উপজেলার ডাক বাংলোর সামনে সমাবেশের জন্য জড়ো হলে তা পুলিশি বাধায় পন্ড...
১৭১
শ্রীনগরে পুলিশের বাধার মুখে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি সভাপতি মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্রের নিদের্শ অমান্য করে উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা দেন।
এসময় বক্তব্য রাখেন ডাঃ এম,এ হাকিম , মো: দেলোয়ার হোসেন, জাহানারা বেগম, মুহম্মদ জাহাঙ্গীর খান, শামসুল আলম খোকন, মনিরুল আলম, আমিনুল ইসলাম কফিল, মতিউর রহমান মতিন, মোহাম্মদ আলী, প্রমূখ। পরে পুলিশ এসে সমাবেশ বন্ধ করে দেয়।
অপরদিকে স্থানীয় বিএনপির আরেকটি গ্রুপ উপজেলার ডাক বাংলোর সামনে সমাবেশের জন্য জড়ো হলে তা পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।









