গজারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
১৭২

সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যাীলি বের হয়। র্যা লিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বিক্রমপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক পরিচালক এস এম নাসির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারজানা জামান। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনির হোসেন, টেংগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন,উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন। সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ণ এই প্রতিপাধ্য বিষয়ে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন গজারিয়া উপজেলা সমবায় কর্মকর্তা নবী-উল ইসলাম।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ