শিলইতে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও গুনীজন সম্মাননা
মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলইতে হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপি এসব কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
প্রধান অতিথির বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। আগামীতে শিক্ষার সুফল দেশের প্রতিটি ঘড়ে ঘড়ে পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে সরকার।’
তিনি এসময় আরও বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে সরকার শিক্ষাখাতে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৯-২০২০ সালে সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। এছাড়াও সরকার শিক্ষকদের কল্যানে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক বক্সিং চ্যাম্পিয়ন জয়নাল আবেদীন জনু মৃধা।
হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সভাপতি সুমন মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, নোভা ইলেক্ট্রনিক্স এর কর্ণধার একে এম ফারুক আহাম্মেদ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, কাউন্সিলর জাকির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহমেদ মিতালী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ প্রমুখ।





