লৌহজং-শ্রীনগর পৌরসভা, মেঘনা-দিঘিরপাড় সেতুসহ ৩ এমপির ১৪ প্রস্তাব এলজিআরডি মন্ত্রীর কাছে
49

মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়নে লৌহজং ও শ্রীনগরে পৌরসভা গঠন, মেঘনা- দিঘিরপাড়ে সেতু নির্মাণসহ ১৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২১ জুন) জেলা সার্কিট হাউসে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলার তিন সংসদ সদস্য এসব প্রস্তাব লিখিত আকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে ধরেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ এবং নগর উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। সংসদ সদস্যরা বলেন, শিল্প ও বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ মুন্সিগঞ্জের যোগাযোগ অবকাঠামো উন্নত হলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

প্রস্তাবগুলোর মধ্যে মুন্সিগঞ্জ পৌর এলাকার মুন্সিরহাটের জরাজীর্ণ ব্রিজটি ভেঙে আধুনিক ও প্রশস্ত করে পুননির্মাণ করার সুপারিশ রয়েছে।

পাশাপাশি শহরের খালইস্ট মোড় থেকে মানিক বেপারীর ঘাট পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।

মিরকাদিম পৌরসভার কমলাঘাট ব্রিজ পুনর্নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়, কমলাঘাট শিল্প ও বাণিজ্য এলাকার গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন পণ্যবাহী যানবাহন চলাচল করে। বর্তমানে এটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ব্রিজ নির্মাণ প্রয়োজন। সম্ভাব্য ব্যায় হতে পারে ১০ কোটি টাকা।

এছাড়া সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শহরহাটি মেইন সড়কে ৩০ মিটার ব্রিজ নির্মাণের সুপারিশ করা হয় মন্ত্রীর কাছে।

গজারিয়া উপজেলার জন্য সবচেয়ে বেশি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর মধ্যে মেঘনা নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ, মেঘনা শাখা নদীর ওপর ৩০০ মিটার সেতু, বাউশিয়া-গুয়াগাছিয়া সংযোগকারী ৩০০ মিটার সেতু এবং পুরান চাষী নদীর ঘাট-পুবেরটেক সড়কে ২৫০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে।

পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একাধিক অর্থনৈতিক অঞ্চলের সুবিধার্থে উপজেলার অভ্যন্তরীণ সরু রাস্তাগুলো প্র্রশস্তকরণে বিশেষ সুপরিশ জানানো হয়।

উপরের এ প্রস্তুাবগুলো করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। 

টংগীবাড়ী উপজেলা কান্দেরপাড়-সরিষাবন ভায়া শতকচড় সড়কে ৭৮০ মিটার ব্রিজ অর্থাৎ দিঘিরপাড় সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইতিমধ্যে প্রকল্পটির সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই সেতু নির্মাণ হলে মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার সঙ্গে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সরাসরি যোগাযোগ তৈরি হবে।

এছাড়া লৌহজং উপজেলা সদর দপ্তরের সাথে কলমা ইউনিয়নবাসীর যাতায়াতের দুর্ভোগ কমাতে ১৫০ মিটার সেতু নির্মাণের প্রস্তাব দেয়া হয়। এতে ১২ কিলোমিটার হৃাস পাবে। ফলে সময় ও পরিবহনব্

এ ছাড়া পদ্মা সেতুকেন্দ্রিক লৌহজংয়ের বাড়তে থাকা অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় উপজেলাটিকে আধুনিক ও পরিকল্পিত উপশহর হিসেবে গড়ে তুলতে পৌরসভা গঠনের দাবি জানানো হয়।

এ প্রস্তুাবগুলো করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। 

শ্রীনগর উপজেলায় পৌরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়, রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় শ্রীনগরে দ্রুত নগরায়ণ ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে এখানে পৌরসভা প্রয়োজন।

সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কুন্ডা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনে মোল্লাবাজার ব্রিজ নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ প্রস্তুাবগুলো করেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ

সভায় সংসদ সদস্যরা বলেন, মুন্সিগঞ্জ একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হলে শিল্প, বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য- মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো, সানজিদা ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ.কে. এম ইরাদত মানু প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ