লৌহজংকে হারিয়ে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জ পৌরসভা, খেলা বাধ্যতামূলক হচ্ছে, থাকবে পরীক্ষাও: ক্রীড়া প্রতিমন্ত্রী
182

মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আগামী শিক্ষাক্রম থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া বিষয়ে বই প্রণয়নের পাশাপাশি লিখিত ও শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত করতে সরকার এ উদ্যোগ নিচ্ছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আট দলের অংশগ্রহণে গত ১৮ আগস্ট শুরু হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লৌহজং উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সিগঞ্জ পৌরসভা।

ফাইনাল ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সৌজন্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইরাদত মানু, মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ