২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:২২
লকডাউন উপেক্ষা করেই দিনভর ঢাকামুখি মানুষের চাপ শিমুলিয়া ঘাটে
খবরটি শেয়ার করুন:
53

মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সরকারের কঠোর লকডাউনের আহবান উপেক্ষা করেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট হয়ে ঢাকায় ফিরছেন শত শত মানুষ।

আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এমনই চিত্র দেখা গেছে শিমুলিয়া ঘাটে। তবে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের তেমন ভিড় চোখে পড়েনি। অন্যান্য দিনের মত স্বাভাবিক ছিলো ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ।

প্রশাসনের চোখ এড়িয়ে ঝুকি নিয়েই অটো-মিশুক/ইজিবাইক করে ঢাকামুখি মানুষ। ছবি: আমার বিক্রমপুর।

এদিকে, শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ঠেকাতে ঢাকা থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত কয়েকটি চেকপোস্ট বসানো হলেও তা পুরোপুরি কাজে আসেনি। শ্রীনগর সহ বিভিন্ন অভ্যন্তরীণ রুট হয়ে দিনভর মানুষ এসেছে শিমুলিয়া ঘাটে। অন্যদিকে শিমুলিয়া ঘাট এলাকা থেকে ঢাকাগামি কোন বাস ছেড়ে না যাওয়ায় সিএনজি-প্রাইভেটকার, মিশুক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শতশত ঢাকামুখি মানুষ।

অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেট কার, মিশুক, অটোরিকশা সিএনজি করে ঢাকায় ঢুকছে মানুষ। ছবি: আমার বিক্রমপুর।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে অন্যান্য সময়ের মতই ১৪ টি ফেরি চলাচল করেছে। স্পিডবোট চলাচল আগে থেকেই বন্ধ ছিলো আর লঞ্চ চলাচল আজ সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। ঘাটে যাত্রীবাহি কোন যানবাহন নেই। শুধুমাত্র পণ্যবাহী যান, অ্যাম্বুলেন্স ও জরুরী সেবাদানকারি প্রতিষ্ঠানের যানবাহন চলছে।