৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:২১
রামপালে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ
খবরটি শেয়ার করুন:
76

মুন্সিগঞ্জ, ২০ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাযের পর মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করেন স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ, রামপাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেস শেখ, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জমিম দেওয়ান, সহ সভাপতি গিয়াস দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিসতিয়া বেপারী, বীর মুক্তিযোদ্ধা চুন্নু বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল শেখ, আমির দেওয়ান, মহসিন তালুকদার প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা