রামপালে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ টাকা ও লুঙ্গি বিতরণ
114

মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ টাকা ও লুঙ্গি বিতরণ করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।

শুক্রবার (২২ মে) দুপুরে রামপালের বল্লালবাড়ি এলাকায় ইউনিয়নের প্রায় ১০০ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ‘ঈদ উপলক্ষে’ নগদ টাকা ও লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় পারভেজ বেপারী বলেন, ‘সুখে-দুঃখে আপনাদের পাশে আছি। আমি এই কঠিন মুহুর্তের মতই সবসময়ই রামপালবাসীর পাশে থাকতে চাই।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা চুন্নু বেপারী, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি সাজ্জাদ বেপারী, সাবেক ছাত্রনেতা জালালউদ্দিন জনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, যুবলীগ নেতা শামিম আহমেদ, সমাজসেবক হাজী গিয়াস উদ্দিন, কালাম দেওয়ান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ