৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:৫০
রাজধানীতে ধর্ষণের শিকার দুই শিশু
খবরটি শেয়ার করুন:
77

রাজধানীতে ধর্ষণের শিকার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় আলাদা মামলা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হাজারীবাগ রায়েরবাজারে বাসার পাশের একটি বাড়িতে খেলছিল সাত বছরের শিশু। সে সময় প্রতিবেশী যুবক খোকন তাকে ধর্ষণ করে এবং হত্যার হুমকি দেয়। শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত খোকনকে আটক করেছে পুলিশ। এদিকে মিরপুরে নিজ বাসায় নয় বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশি যুবক। আশাপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয়রা বলছে, অভিযুক্ত যুবকের নাম রাসেল।