যে রেকর্ডের মালিক ২ বাংলাদেশী
[addtoany]
95

সাকিব আল হাসানকে এক সময় বলা হতো রেকর্ড আল হাসান। তিনি মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড করে ফেলতেন।
তেমনি মুস্তাফিজুর রহমানও বর্তমানে বাংলাদেশের নতুন রেকর্ডবয় হয়ে চলেছে। সাকিবের মতো রেকর্ড যেন তার পিছুই ছাড়ে না। একদিনের ম্যাচ ও টেস্ট অভিষেকেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গড়েছেন নতুন রেকর্ড।
তার আগে এই রেকর্ড আছে বাংলাদেশের আরেক ক্রিকেটারের নামের পাশে। তিনি হলেন ইলিয়াস সানি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের দুটিতেই অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন তিনি। এই বাঁ-হাতি স্পিনার ম্যাচসেরা হয়েছেন তার অভিষেক টেস্ট ও টি-টোয়েন্টিতে।
২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২৯ ওভারে ১২৮ রান দিয়ে সাত উইকেট নেন। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে ১৩ রানে পাঁচ উইকেট নেন। দুটি ম্যাচেই তিনি ম্যাচ সেরার পুরস্কার পান এবং এই রেকর্ডের মালিক হন।