মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫
ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় মো. ফারুক (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ জন। ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের দোগাছী নামক স্থানে সোমবার বেলা পৌনে ১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানান, দোগাছী এলাকায় গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাসকে পেছন থেকে তন্দ্রা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তখন একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে বাড়ি খায়। এতে ঘটনাস্থলে গ্রেট বিক্রমপুর পরিবহনের হেলপার মারা যান। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদগর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে...
118
ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় মো. ফারুক (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচ জন।
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের দোগাছী নামক স্থানে সোমবার বেলা পৌনে ১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানান, দোগাছী এলাকায় গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাসকে পেছন থেকে তন্দ্রা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তখন একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে বাড়ি খায়। এতে ঘটনাস্থলে গ্রেট বিক্রমপুর পরিবহনের হেলপার মারা যান।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদগর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।





