মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রবাসী’র বউ খুন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা’য় এক কুয়েত প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের খাসকান্দি (চরেরগাও) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের কুয়েত প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী হোসনে আরা (৪০)। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত শুক্রবার রাত দেড়টার দিকে কুয়েত প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে টিনের বেড়া কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা গৃহবধূ হোসনে আরার পেটে ছুরি দিয়ে আঘাত করে ও কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। আহত গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান,...
102
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা’য় এক কুয়েত প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের খাসকান্দি (চরেরগাও) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ওই গ্রামের কুয়েত প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী হোসনে আরা (৪০)।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত শুক্রবার রাত দেড়টার দিকে কুয়েত প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে টিনের বেড়া কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা গৃহবধূ হোসনে আরার পেটে ছুরি দিয়ে আঘাত করে ও কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। আহত গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





