মুন্সীগঞ্জে অটো রিকশার ধাক্কায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান-বালুচর সড়কে বৃহস্পতিবার বিকালে অটো রিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার লতব্দি ইউনিয়নের রামানন্দ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ইমন রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্র। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে এই দূর্ঘটনার স্বীকার হয়। অটো রিকশা চালক উপজেলার দোসর পাড়া গ্রামের আলমাস পালিয়েছে।
সাথে থাকা তার চাচি জানান, ইমনকে নিয়ে সে স্কুল থেকে বাড়ির সামনে একটি অটো থেকে নামছিলেন। ইমন অটো থেকে নামার সাথে সাথে সিরাজদিখান থেকে বালুচর দিকে অপর একটি অটো রিকশার সাথে ধাক্কা লাগে। তাকে সিরাজদিখান হোসনে আরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক চিকিৎসা করেন, বিভিন্ন পরিক্ষা করে বলেন, ভাল আছে বাড়িতে নিয়ে যান। বাড়ি আসার পর ইমনের নাক মুখি দিয়ে রক্ত বের হতে থাকে আবার হোসনে আরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেন সেখানে নেওয়ার জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসনেআরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোফাজ্জল হোসেন জানান, আমি ইমনকে ভালভাবে পর্যবেক্ষণ করেছি। তার অঙ্গ ভালভাবে চেক করেছি। তাকে বিভিন্ন প্রশ্ন করেছি। সবই ঠিক ছিল।





