১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৪২
মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া’য় পূজামন্ডপ পরিদর্শনে সাংসদ মৃণাল, মন্ডপে সহায়তা ও দুস্থদের মাঝে বস্র বিতরণ
খবরটি শেয়ার করুন:
49

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গাপুজার দ্বিতীয় দিনে অাজ মুন্সিগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এ সময় তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এছাড়া প্রতিটি মন্ডপে নগদ ১০হাজার করে অর্থ ও দুই টন করে গম সহায়তা প্রদান করেন।

মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে কুষল বিনিময় করেন ও তাদের দাবীনুযায়ী বিভিন্ন সহায়তার অাশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে অারও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতুল্লাহ খান তোতা, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক অাজম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অাবু বকর সিদ্দিক (মিথুন), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান, সহ-সভাপতি ফরহান গাজি, অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম ও অাওয়ামীলীগ সমর্থিত স্থানীয় রাজনৈতিক দলের অন্যন্যা নেতাকর্মীরা।