মুন্সিগঞ্জ সদরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) করোনার উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জ সদরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তার শরীরে প্রচন্ড জ্বর ছিলো বলে পরিবার জানিয়েছে। জানা যায়, সদর উপজেলার মিরকাদিমের মিরাপাড়া এলাকার ৬০ বছর বয়সী ঐ বৃদ্ধ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। কিন্তু করোনার ভয়ে চিকিৎসা করতে যাননি। বৃদ্ধের পরিবার জানিয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, মারা যাওয়ার খবর পাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
120
মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনার উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জ সদরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তার শরীরে প্রচন্ড জ্বর ছিলো বলে পরিবার জানিয়েছে।
জানা যায়, সদর উপজেলার মিরকাদিমের মিরাপাড়া এলাকার ৬০ বছর বয়সী ঐ বৃদ্ধ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। কিন্তু করোনার ভয়ে চিকিৎসা করতে যাননি।
বৃদ্ধের পরিবার জানিয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, মারা যাওয়ার খবর পাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।





