মুন্সিগঞ্জ শহরে ৩ দিন বিনামূল্যে শরবত-ছাতা ও হাতপাখা দিচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি
31

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় ৩ দিনব্যাপী মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সিগঞ্জ ইউনিট।

বুধবার প্রথমদিন সংগঠনটির উদ্যোগে ট্রাফিক পুলিশ ও অসহায় মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

জানা গেছে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের কাচারি, সুপারমার্কেট ও হাটলক্ষীগঞ্জ এলাকায় এই কার্যক্রম চলবে।

আজ সকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

এ সময় তিনি বলেন, চলমান তাপদাহে খেটে খাওয়া মানুষ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হালিম হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

পরে ট্রাফিক পুলিশ সদস্য, পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং বোতলজাত পানি বিতরণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা তীব্র গরমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শও প্রদান করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক সহায়তা মানুষের জন্য অনেক উপকারী এবং প্রশংসনীয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ